
পোর্ট সংযোজন প্রক্রিয়া খুবই সহজ ও ঝামেলামুক্ত আগের মত ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফারমেশন লাগবে না।
ভিসা আবেদনের মতই আইভ্যাকে গিয়ে পোর্ট সংযোজন এর আবেদন জমা দিতে পারবেন।
পোর্ট সংযোজন এর আবেদন জমা দিতে নিচের দুটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে।
বর্তমান ভিসার মেয়াদ কমপক্ষে ৩ মাস থাকতে হবে
পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পাতা থাকতে হবে
উপরের দুটি বিষয় ঠিক থাকলে আপনি আবেদন করতে পারবেন।
ভারতীয় ভিসার পোর্ট সংযোজন করতে কি কি লাগবে…
পোর্ট সংযোজন আবেদন ফরম
মূল পাসপোর্ট
১ কপি ছবি (২x২ সাইজের)
পাসপোর্ট এর ১ কপি ফটোকপি
বর্তমান ইন্ডিয়ান ভিসার ১ কপি ফটোকপি
পোর্ট সংযোজন আবেদন ফরম পূরণ করুন
এরপর সতর্কতার সাথে পাসপোর্ট অনুযায়ী ফরমটির সকল ঘর পূরণ করুন।
৬ নম্বর ঘরে (Additional Ports Requested (Maximum of 2 Ports)
আপনি এখন যে পোর্ট যুক্ত করতে চান তার নাম লিখুন, এখানে আপনি আপাতত যেকোনো ১ টি পোর্টের জন্য আবেদন করতে পারবেন।
পোর্টের নাম গুলো বড় হাতের অক্ষরে এভাবে লিখুন BY ROAD HARIDASPUR/AGARTALA ( আপনার যেটা দরকার)।
তারপর নিচে স্বাক্ষর করুন ও তারিখ লিখুন।
আবেদন জমা দেয়া।
আবেদনটি জমা দিতে অফিস সময়ের মধ্যে আপনি আপনার নিকটস্থ আইভ্যাকে চলে যান।
সেখানে গিয়ে টোকেন নিয়ে নির্দিষ্ট কাউন্টারে আবেদন ফি দিয়ে আবেদনটি জমা দিন।
পোর্ট সংযোজন ফি ৩০০ টাকা মাত্র! আপনি একটা বা দুইটা পোর্ট যাই চান না কেন আবেদন ফি একই।
এখন ভিসা এক্সিকিউটিভ অফিসার আপনাকে একটি রশিদ দিবে যাতে পাসপোর্ট ফেরত দেয়ার সম্ভাব্য তারিখ দেয়া থাকবে।
আবেদন ট্র্যাক করা ও পাসপোর্ট ফেরত নেয়া
পোর্ট পরিবর্তন আবেদন সম্পন্ন হতে সাধারণত ৫-৭ দিনের মত সময় লাগে।
কারো কারো ক্ষেত্রে এর চেয়েও কম/বেশিও লাগতে পারে।
তবে আপনার আবেদনের বর্তমান অবস্থা অনলাইনে ট্র্যাক করতে পারেন।
আবেদন প্রসেসিং সম্পন্ন হলে আপনার ফোনে এসএমএস আসবে ও অনলানেও দেখতে পারবেন।
তারিখটি এভাবে দেয়া থাকে
“DELIVERY ON OR AFTER: 03/APR/22”
এর মানে আবেদন প্রসেসিং সম্পন্ন হলে উল্লিখিত তারিখ বা এর পর যেকোনদিন নির্ধারিত সময়ে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন।
যদি অনলাইনে রশিদে উল্লিখিত তারিখের আগেই পাসপোর্ট রেডি দেখায় তাতেও আগে দিবে না।
Noted With Thanks
যাদের ভারতে যাওয়ার জন্য ভ্রমণ ভিসায় শুধু বাই এয়ার অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারতে যেতে পারবেন।
আগের মত ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফারমেশন লাগবে না।


